12/04/2026 : 9:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শ্যামা মায়ের মন্দিরে চুরি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৫ নভেম্বর ২০২২:


রবিবার ভোরে মেমারি হাসপাতাল মোড়ের কাছে গোলক কোল্ড স্টোরেজের সামনে অবস্থিত শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরে পুজোর সামগ্রী চুরি যায় বলে জানা যায়। স্থানীয়রা মেমারি থানায় খবর দেওয়ার পর মেমারি থানার পুলিশ তদন্ত করে রবিবার রাতে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি মেমারি পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা শামিম খান (২৫)।

সোমবার সুনির্দিষ্ট ধারা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়। মেমারি থানার পুলিশ পুজো সামগ্রী উদ্ধার ও তদন্তের জন্য পুলিশ হেফাজত চাইলে বর্ধমান আদালতের মহামান্য বিচারক আগামী ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর প্রায় ৩-৩০ নাগাদ মন্দিরে গ্রীলের তালা ভেঙে থালা, বাসন সহ পুজোর সামগ্রী চুরি হয়। সকালে মন্দিরের আসেপাশের মানুষজন দেখে গ্রীলের তালা ভাঙ্গা।


Related posts

মহকুমা শাসক দপ্তরে রক্তদান শিবির

E Zero Point

মেমারি-১ পঞ্চায়েত সমিতির কবি প্রণাম

E Zero Point

বাঁকুড়ার বিজেপি বিধায়কের তৃণমূল যোগদানে চিন্তিত বিজেপি

E Zero Point

মতামত দিন