13/07/2026 : 2:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১০ মার্চ ২০২৩:


তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হলো।শুক্রবার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু’নম্বর ব্লকের (৭)সাতজন অঞ্চল সভাপতি নাম ঘোষণা করলেন ব্লক সভাপতি হরিসাধন ঘোষ ।


তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দায়িত্ব পেলেন বড পলাশন ১ নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় গুপ্ত, বড় পলাশন দু’নম্বর অঞ্চল সভাপতি আব্দুল গফফার মল্লিক, বিজুর এক নম্বর অঞ্চল সভাপতি কৌশিক রক্ষিত বিজুর দুনম্বর অঞ্চল সভাপতি দীনবন্ধু ঘোষ, সাতগেছিয়া এক নম্বর অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা মন্ডল, বোহার এক নম্বর অঞ্চল সভাপতি অনাথ বন্ধু রায়, বোহার দু’নম্বর অঞ্চল সভাপতি শেখ আব্দুল মুকিম।


রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে তিনি অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন।

Related posts

ফের গরু চুরির ঘটনা হুগলিতে, ব্যাপক উত্তেজনা

E Zero Point

মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিজেপির অবস্থান বিক্ষোভ

E Zero Point

বর্ধমানে পার্কাস রোডের মার্কেটে জীবাণুনাশক স্প্রে দরজা

E Zero Point

মতামত দিন