27/08/2026 : 11:37 AM
আমার বাংলামেমারি

মেমারির শিক্ষক শিক্ষিকাদের গান ও কবিতা পাঠ করে ধর্মঘট পালন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ ও অনন্যাসাঁতরা পাল, সাতগেছিয়া, ১১ মার্চ ২০২৩:


শুক্রবার ১০ই মার্চ শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হলো। উচ্চ আদালতের রায় মেনে এআইসিজিআই অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতিকরণের দাবিতে এই ধর্মঘট বলে জানালেন ধর্মঘটকারি সংগঠনের পক্ষ থেকে শিক্ষকগণ।

মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি বাজার সংলগ্ন সাতগেছিয়া পশ্চিম চক্রের ৪২টি স্কুলের ১৯০ জন শিক্ষক শিক্ষিকা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতির যৌথ ব্যবস্থাপনায় আজ বেলা ১০ টা থেকে বৈকাল ৪ চারটে পর্যন্ত মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পশ্চিম চক্রের পার্শ্ববর্তী জায়গায় গান ও কবিতা পাঠ করে ধর্মঘট পালন করলেন।

 

Related posts

মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু ধাত্রীগ্রামে

E Zero Point

বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলির ঘটনায় বিজেপির গ্রামীণ মন্ডল ব্লক সভাপতি গ্রেপ্তার

E Zero Point

একাধিক শহর নেতৃত্ব অনুপস্থিত বিজয়া সম্মিলনীতেঃ তির্যক মন্তব্য শহর তৃণমূল কংগ্রেস সভাপতির

E Zero Point

মতামত দিন