29/08/2026 : 8:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

এসবিএসটিসি-র বর্ধমান ডিপো কমিটির সম্পাদক প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ, মেমারি, ১৭ মার্চ ২০২৩:


গত বুধবার সন্ধ্যায় ডাউন ৩৭৮৫০ বর্ধাম হাওড়া লোকাল ট্রেনে কর্মক্ষেত্র বর্ধমান থেকে মেমারি ফিরছিলেন এসবিএসটিসি-র বর্ধমান ডিপো কমিটির সম্পাদক বিপ্লব ভৌমিক। ট্রেন মেমারি স্টেশনে ঢোকার সময়ে কিছু যাত্রী তড়িঘড়ি উঠতে যান সেই সময় বিপ্লব ভৌমিক নামতে গেলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে যান। ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে যান এবং মাথায় আঘাত লাগে বলে জানা যায়। তারপর প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বর্ধমানে অনাময়ে রেফার করে। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয় বিপ্লব ভৌমিককে। কিন্তু শুক্রবার সকাল ৭.৪৫ মিনিটে বিপ্লব ভৌমিক প্রয়াত হয়েছেন বলে জানা যায়।

মেমারি পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা বিপ্লব ভৌমিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবারে মা, স্ত্রী, দুই সন্তান বর্তমান। জানা যায় তিনি এসবিএসটিসি-র বর্ধমান ডিপো কমিটির সম্পাদক ছাড়াও এসবিএসটিইইউ ইউনিয়নের কোষাধ্যক্ষ, সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য ছিলেন।

Related posts

জামালপুরে তৃণমূলের উদ্যোগে ত্রিপল ও খাদ্যসামগ্রী দান

E Zero Point

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতার ভ্যান গাড়িতে লকডাউন নিয়ে সচেতনতার বার্তা

E Zero Point

বর্ধমানে শুরু হল ১০০ দিনের কাজ

E Zero Point

মতামত দিন