জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ১৭ মার্চ ২০২৩:
পুরাণ বলে রমন্তে সর্বত্র ইতি রামঃ যার অর্থ হল রাম যিনি সর্বত্র বিরাজ করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতি রোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রাম রূপে অবতীর্ণ হন। এটা বিশ্বাস করা হয় যে রাম নবমীতে মর্যাদার প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি এবং সৌভাগ্য আসে। জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে। ভগবান রামের উপাসনা করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।
২০২৩ সালের ৩০ মার্চ রাম নবমী উৎসব পালিত হবে। কিন্তু হিন্দুরা কেন পালন করে রাম নবমী ? জেনে নিন শাস্ত্র কি বলছে- ভগবান রামের জণ্মদিনটি রাম নবমী উৎসব রূপে পালন করা হয়। এটি হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার।এই উৎসবটি চৈত্র মাসে নবম দিনে পালিত হয়। এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে ঘটে থাকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থেও ভগবান রামের উল্লেখ আছে।
আরও পড়ুন – আপনি কি জানেন এই বছর রাম নবমী কবে?
এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অর্ধমকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্য দেবকে জল প্রদান করে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। রাম নবমী উপলক্ষ্যে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিনজুড়ে ভক্তিমূলক গান গাওয়া বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনাবার কথা বলা হয়।
(ধর্মীয় ও আধ্যাত্মিক সম্পর্কিত যে কোন লেখা আমাদের পাঠান ওয়াটসঅ্যাপ 77973317111)



