30/08/2026 : 10:49 AM
আমার বাংলা

পঞ্চায়তে ভোটের আগে তৃণমূলে ভাঙ্গন

জিরো পয়েন্ট নিউজ–রক্তিম সিদ্ধান্ত, কান্দি,১৮ মার্চ ২০২৩:


শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পিরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হল। শনিবারের এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে ৬০০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন।

কংগ্রেসের যোগদান করতে এসে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত খড়গ্রামের বিধায়ক আসিস মার্জতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এবং যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক এবং তিনি পাল্টা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে সুর চোড়িয়েছেন। যদিও তোদের সঙ্গে সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন সবে তৃণমূলের ভাঙ্গন শুরু হল এবার তৃণমূল দলটা শেষ হয়ে যাবে।

Related posts

কর্মস্থল থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু মেমারিতে

E Zero Point

অভিনব উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন মেমারির ছাত্র ছাত্রীদের

E Zero Point

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে

E Zero Point

মতামত দিন