29/08/2026 : 5:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমান

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী, ৯ অগস্ট ২০২০:


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত দক্ষিণ বাটির গ্রামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে এ দিন রাত সাড়ে নটা নাগাদ। পিঙ্কি প্রামাণিক বয়স কুড়ি নামে এক গৃহবধূ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বামী সুমিত প্রামাণিক পেশায় রাজমিস্ত্রি।
মেয়ের বাড়ি থেকে অভিযোগ মেয়ের স্বামী ও শ্বশুর শাশুড়ি তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো, সেই অত্যাচার সহ্য না করতে পেরে আত্মহত্যা করে ওই গৃহবধূ। কিন্তু পাল্টা অভিযোগ জানায় মেয়ে শ্বশুরবাড়ি থেকে যে তাকে কোনো ভাবে কোনো রকম মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতো না সে নিজেই আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত আত্মহত্যার সঠিক কারন কি এটা জানা যাচ্ছে না।

Related posts

কালনার ৫২ জন শহীদ স্মরণে ডি.ওয়াই.এফ.আই-এর রক্তদান শিবির

E Zero Point

প্রয়াত মেমারির ইছাপুর দক্ষিণপাড়া মসজিদের মৌলানা সাহেব মোল্লা মোঃ ইদ্রিস আলী

E Zero Point

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন