15/07/2026 : 1:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

অপছন্দের মেয়ের সাথে প্রেমঃ বাবার হাতে ছেলে খুন পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ৯ অগাস্ট ২০২০:


বারণ করা  সত্বেও অপছন্দের মেয়ের সাথে প্রেম চালিয়ে যাওয়ায় ছেলেকে চাকু মেরে হত্যায় করে ফেললো আব্দুল সালেক শেখ নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটে শনিবার রাতে পূর্বস্থলী থানার পিলা গ্রাম পঞ্চায়েতের হামিদপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তির  পুত্র আলিমুদ্দিন  ওরফে বাবু শেখের  (২০) এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  আব্দুল সালেক ছেলেকে বারণ করা সত্বেও  ফোনে প্রেম করা বহাল রাখে। এটা কোনভাবেই মন থেকে আব্দুল সালেক শেখ  মেনে নিতে পারেননি।  শনিবার রাতে এই নিয়ে  বাপ ও ছেলের মধ্যে কলহ চরমে ওঠে।  হঠাৎ আব্দুল সালেক শেখ  ঘর থেকে  চাকু এনে ছেলের পেটে ঢুকিয়ে দেয়। প্রায় সঙ্গেই আলিমুদ্দিন ওরফে বাবুর  মৃত্যু হয়।  ছেলেকে বাঁচাতে এসে আহত হন মৃতের মাও।  তারপরেই অভিযুক্ত  গাঢাকা দেন। পূর্বস্থলী থানার পুলিশ  রাত্রি বেলাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে  থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করে।  রবিবার মৃতদেহ ময়নাতদন্তের  জন্য পাঠানো হয়।

Related posts

প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে ‘বর্ধমান সহযোদ্ধা’

E Zero Point

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

E Zero Point

মগড়া মেরিনার্স এর মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন