01/08/2026 : 12:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মেমারির রসুলপুরে ট্রেনে কাটা দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৪ মার্চ ২০২৩:


বৃহস্পতিবার বিকেলে মেমারি থানার অন্তর্গত রসুলপুরে ট্রেনে কাটা এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করে রেল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুরর আমবাগান এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম- অলোক মিত্র (৪৩)। রসুলপুর রেলগেট সংলগ্ন এলাকায়, বর্ধমান থেকে হাওড়া গামী কবিগুরু এক্সপ্রেস ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে রেল পুলিশের আধিকারিকরা উপস্থিত হয়ে দেহ উদ্ধার করে এবং ওই ব্যক্তির দেহ বর্ধমানে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, অলোক মিত্রের বিয়ে হয়েছে ৬ বছর। ৫ বছরের একটি কন্যা সন্তান আছে। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্যের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন।  ঘটনাকে ঘিরে শোকের ছায়া পরিবার ও এলাকায়।

Related posts

কলকাতা পুর নির্বাচন প্রহসনে পরিণত হয়েছেঃ বামেদের প্রতিবাদ মিছিল মেমারিতে

E Zero Point

পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ মেমারিতে কেন্দ্রীয় পদযাত্রা

E Zero Point

ক্ষুদে ফুটবলার নুর হাসানের পাশে প্লেয়ার্স হিউম্যানিটি-র রহিম নবি

E Zero Point

মতামত দিন