31/05/2026 : 11:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে সিপিআইএমের কর্মীসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৬ মার্চ ২০২৩:


শনিবার সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে রসুলপুর উত্তর বাজার সংলগ্ন উলোড়া পার্টি অফিসে এমনই এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় প্রধান আলোচক ছিলেন সুকান্ত কোঙার। নিমো – ১ নং, দলুইবাজার – ১ নং ও কুচুট অঞ্চলের সি পি আই (এম) কর্মীগণ এই কর্মীসভায় উপস্থিত ছিলেন।

সভায় মূল আলোচ্য বিষয় হল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে ও বিজেপিকে তাড়াতে, জনগণের পঞ্চায়েত ফেরাতে, তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য। এছাড়া কাজ- মজুরি, নারীর সম্মান, আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের অধিকারের দাবিতে দুর্নীতি, মূল্যবৃদ্ধি,বেকারি, খুদা মন্দা ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টির এই সভা।

সামনে নির্বাচন কে মাথায় রেখে নিজেদের জায়গা পুনরায় ফিরিয়ে আনতে জোর কদমে প্রস্তুতি চলছে বামেদের পক্ষ থেকে। তাই গণসংযোগ কর্মসূচি সফল করার জন্য এই সভার আয়োজন করা হয় বলেও জানা যায় স্থানীয় বাম নেতৃত্ব সূত্রে।

Related posts

ভাতার রেলস্টেশনে একুশে জুলাই পালন

E Zero Point

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী সাংবাদিক সম্মেলন

E Zero Point

দুর্ঘটনা নিয়ন্ত্রণে ভিন্ন আঙ্গিকে গুসকরা পুলিশ ফাঁড়ির উদ্যোগ

E Zero Point

মতামত দিন