30/08/2026 : 10:51 PM
খেলা

মেমারির ৭ জন ক্ষুদে খেলোয়াড় সিএফএল নার্সারি লিগে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ এপ্রিল ২০২৩:


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত বিডিও অফিস মাঠে সকালে এলাকার ক্ষুদে ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেমারি কোচিং সেন্টারের উদ্যোগে ও ফুটবল কোচ প্রশান্ত চ্যাটার্জীর ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৪ বাচ্চাদের নিয়ে ফুটবল ট্রায়ালে উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তণ অধিনায়ক বিশ্বানথ মন্ডল।

ফুটবল কোচ প্রশান্ত চ্যাটার্জী জানান ৫৫ জন ক্ষুদে প্রতিভাবান ফুটবলারের মধ্য থেকে ৭ জন খেলোয়াড় বাছাই করা হয়। এই ৭ জন ক্ষুদে ফুটবলারকে সিএফএল নার্সারি লিগ ও পঞ্চম ডিভিশন লিগে খেলার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে।

ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তণ অধিনায়ক বিশ্বানাথ মন্ডল বলেন ফুটবলে প্রতিভা তুলে আনতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবানদের খোঁজ শুরু করার কাজ চলছে। মেমারি থেকে ৭ জন ক্ষুদে ফুটবলারকে কলকাতার মাঠে প্রশিক্ষণ দিয়ে সময়সূচী অনুসারে খেলানো হবে।

Related posts

শেষ হলো গুসকরা প্রিমিয়ার লিগ ক্রিকেট সিজন-৩

E Zero Point

গ্রামীণ যুবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

E Zero Point

সুব্রত কাপঃ জেলার  মুখ উজ্জ্বল করল কালনার পূর্ব সাহাপুর উচ্চ বিদ্যালয়

ezeropoint

মতামত দিন