30/08/2026 : 2:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুকুর সংস্কারের কারণে রাস্তার অবস্থা বেহাল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ মে ২০২৩:


মেমারি পৌরসভার ৮ নং ওয়ার্ডের অন্তর্গত হাসপাতাল মোড়ের কাছে স্থানীয় একটি পরিবারের ব্যক্তিগত পুকুর সংস্কার করার জন্য মাটি কাটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। ট্রাক্টরের করে মাটি পরিবহন করার সময় মেমারি হাসাপাতাল মোড় থেকে হাসপাতাল ও স্টেশন যাওয়ার অভিমুখে ১০ নং ওয়ার্ডের হাসপাতাল রোডের মেন রাস্তায় কয়েকদিন ধরে মাটি পড়ে থাকছে ফলে স্থানীয় মানুষ সহ রাস্তার পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে জানা যায়।

রবিবার বৈকালে বৃষ্টির ফলে রাস্তাটি কাদায় ভরে গেছে। ফলে বাইক বা সাইকেল আরোহীরা স্লিপ কেটে পড়ে গিয়ে অল্পবিস্তর আহত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় ৩৫ জন বাইক ও সাইকেল আরোহী স্লিপ কেটে পড়ে যায়।

যদিও বিশেষ সূত্রে জানা যায় রাস্তাটি পরিস্কার করার জন্য পৌরসভা থেকে ঝাঁট দেওয়ার ব্যববস্থা করা হচ্ছে কিন্তু আবার বৃষ্টি হলে রাস্তাটি কাদায় ভরে যাবে তাই এবিষয়ে স্থানীয় মানুষেরা প্রশাসনের উপযুক্ত হস্তক্ষেপ দাবী করেছে।

Related posts

আইআইটি খড়গপুরের গবেষকরা আবিষ্কার করলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বৃষ্টিপাতের পরিবর্তন নৃতাত্ত্বিক ক্ষেত্রে প্রভাব ফেলছে

E Zero Point

আউসগ্রামে শুরু হলো ‘দিদির সুরক্ষা কবজ’ ও ‘দিদির দূত’ প্রকল্প

E Zero Point

মেমারি থানা এলাকায় ১৬ জন করোনা পজিটিভ

E Zero Point

মতামত দিন