28/05/2026 : 2:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শ্রীশ্রী মা মনসা বাৎসরিক পূজা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৩ এপ্রিল ২০২৪ :


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দু’নম্বর ব্লকে আহিরা গ্রামে শ্রীশ্রী মা মনসা বাৎসরিক পূজা অনুষ্ঠিত হলো।
পূজা উপলক্ষে প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয়-স্বজন । একটি মেলা বসে আহিরা গ্রামে ।

বহু প্রাচীন মা মনসার এই পূজা ।  প্রত্যেক বৎসর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মা পুজিত হন , এই পুজো বাৎসরিক পুজ। পুজো উপলক্ষে প্রত্যেক বছরই পালিত হয় নানান রীতি।


প্রথমে সাতগেছিয়ার গ্রামে মূল মন্দির থেকে মা মনসা কে চতুর্দলা করে নিয়ে আসা হয় আহিরা গ্রামে । সেখানেই পূজিত হন মা মনসা । যতক্ষণ না পুজোর সম্পন্ন হচ্ছে ততক্ষণ গোটা গ্রামে স্থগিত থাকে রন্ধন প্রক্রিয়া । পুজো শেষ হলে তারপর রন্ধন করেন গ্রামবাসীরা । এরপর পুজোর সম্পন্ন হলে ভরে ফিরে আসেন মা মনসা । এ পুজো উপলক্ষে একটি মেলা ও বসে এলাকায় । মানসিক পূরণের জন্য বহু ভক্ত আসেন এবং পুজো দেন।


প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয়-স্বজন । সব মিলিয়ে আনন্দে মেতে উঠেন গ্রামবাসীরা । এদিনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত তপন ভট্টাচার্য, অভিজিৎ মন্ডল, গুরু প্রসন্ন ঘোষ, দীনবন্ধু হাজরা, অসীম সরকার সহ সকল ভক্তবৃন্দ।

Related posts

পৌরনির্বাচনকে পাখির চোখ করে কর্মী সম্মেলন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের

E Zero Point

স্ত্রীকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে

E Zero Point

ভ্রমণঃ ঘুরে আসুন মঙ্গলকোটের কোগ্রামে

E Zero Point

মতামত দিন