27/08/2026 : 9:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নাবালিকা ধর্ষণের অভিযোগের ঘটনায় মেমারিতে গ্রেপ্তার যুবক

জিরো পয়েন্ট নিউজ– অনন্যা সাঁতরা পাল, মৃত্যুঞ্জয় যশ ও আনোয়ার আলি, মেমারি, ১৯ মে ২০২৪ :


নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত যাবুই এলাকা । শনিবার ১৮ই মে রাতে এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে মেমারি থানার পুলিশ অতি দ্রুততার সাথে অভিযুক্ত ওই যুবক রাজু ধারাকে গ্রেপ্তার করে মেমারি থানায় নিয়ে আসে। রবিবার মেমারি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় পস্কো আইনে মামলা রুজু করে ধৃত রাজু ধারাকে বর্ধমান আদালতে পেশ করে।

যাবুই হরগৌরি তলার বাসিন্দা রাজু ধারা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়। এবারে ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা খবর পাঠায় মেমারি থানায় ।

Related posts

বিধবা মহিলার বাড়ি থেকে ১১ লক্ষ টাকা চুরি

E Zero Point

নভেম্বর থেকে হুগলি জেলায় ১০ টি বিধানসভায় তৃণমূলের জনসভা

E Zero Point

বীমা সচেতনতা ও কেরিয়ার কাউন্সেলিং মেমারিতে

E Zero Point

মতামত দিন