27/08/2026 : 12:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত

জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া, মন্তেশ্বর, ১৯ অক্টোবর ২০২৪ :


মাঠে বিদ্যুতের ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে পাতুন গ্রামের মাঠে। জানা যায় শনিবার পাতুন গ্রামে এক চাষী মাঠে ধান জমি দেখতে গিয়ে তার নজরে আসে মাঠের বিদ্যুতের ট্রান্সফর্মার নিচে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধান জমিতে মুখ গুঁজে পড়ে রয়েছে।

গ্রামে খবর দিলে গ্রামের মানুষ এসে  মন্তেশ্বর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে মন্তেশ্বর থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি কাছ থেকে একটি ব্যাগের মধ্যে বেশ কিছু ট্রান্সফরমা খোলার রেঞ্জপত্র পায়। তাতে এলাকার মানুষের ধারণা বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়ে মৃত্যু হয়। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

Related posts

রাজ্যের ২৫ হাজার নিধিরামরা আজো লড়াই করে যাচ্ছে

E Zero Point

মেমারির পথবাসীদের স্বনির্ভর করার শুভ উদ্যোগ

E Zero Point

মেমারিতে বাস ও ৪০৭ গাড়ির ধাক্কায়, নিহত বাস চালক

E Zero Point

মতামত দিন