26/08/2026 : 7:54 PM
আমার দেশ

মেমারিতে অবৈধ বালি ঘাট থেকে বালি পাচার, গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ ডিসেম্বর ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পাল্লারোডে দামোদর নদে অবৈধ বালির ঘাট থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার ১ ট্রাক্টর চালক। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সঞ্চয় বেসরা ,বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দেহুরা গ্রামের সাঁওতালপাড়া এলাকায়।

জানা যায় অভিযুক্ত ব্যক্তি ট্রাক্টটরে করে বেআইনিভাবে অবৈধ ঘাট থেকে বালি ওভারলোড করে পাচার করে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। চালক বালির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সরডাঙ্গা মোড় থেকে গ্রেপ্তার করে রবিবাার রাতে।

সোমবার বেলাতে ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে।বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা যায় বালি ও ট্রাক্টরটি পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে।

 

Related posts

কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষির আমূল পরিবর্তনে লোকসভায় আজ পেশ হল তিনটি বিল

E Zero Point

“গোয়া সরকার রাজ্যের উন্নয়নের নতুন নীল নকশা নিয়ে এসেছে”-প্রধানমন্ত্রী

E Zero Point

বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড

E Zero Point

মতামত দিন