01/03/2026 : 6:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

এক আকাশের নীচে মানবসেবার দৃষ্টান্ত নবগ্রামে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  আনোয়ার আলি আনসারী, পূর্ব বর্ধমান, ১৫ ডিসেম্বর ২০২৪ :


প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস মধ্যযুগে বলে গিয়েছিলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। আর বর্তমান সময়ের স্মার্ট ফোনের টাচ স্ক্রীণের যুগে যারা বলেন যে বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক, সমাজবিমুখ তাদের মুখে চুনকালি লাগিয়ে দিল নবগ্রাম নব তরুণ সংঘের নবীন-প্রবীণের মেলবন্ধনযুক্ত একদল সমাজসেবী সদস্যরা। রবিবার সকাল থেকে এক আকাশের নীচে মানবসেবার দৃষ্টান্ত রাখলো নবগ্রাম নব তরুণ সংঘ।

পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত নবগ্রামে এক বিশাল রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও  শীতবস্ত্র প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হলো নবগ্রাম পুলিনবিহারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে।  নবগ্রাম নব তরুণ সংঘের উদ্যোগে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জামালপুরের প্রাক্তণ বিধায়ক সমর হাজরা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন অধ্যাপক সুকৃতি ঘোষাল, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মিলন কুমার ব্যানার্জী ও প্রাক্তণ প্রধান শিক্ষক দেবাশীষ সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বোলন ও আদিবাসী নৃত্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয় স্থিত সুষমা স্মৃতি মঞ্চে। অতিথিদের বরণ করে নেন সংস্থার ছোট্ট সদস্যা অনুস্মিতা ঘোষ।

নবগ্রাম নব তরুণ সংঘের সম্পদাক আশিষ ঘোষ বলেন, এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জেনারেল মেডিসিন, দন্ত পরীক্ষা, সুগার পরীক্ষা করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ও ক্যামরী হসপিটাল ব্ল্যাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন মোট ১৩৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

নবগ্রাম নব তরুণ সংঘের সভাপতি পলাশ ভুঁইয়া  এছাড়াও ১৩০ জন গরীব-দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র, কম্বল ও ৩০ জনকে মশারি তুলে দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় ৫ জন ব্যক্তি দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। বুদ্ধদেব পাল, সৌমিত্র পাল, জয়ন্ত ঘোষ, পিন্টু পাল ও  রঘুনাখ রায় চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধনের জন্যো মরনোত্তর দেহদান ও চক্ষুদানের জন্য অঙ্গীকার করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে।

জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন বলেন, এই পার্থিব দেহ থেকে আমাদের জীবন চলে যাওয়ার পর, নিথর দেহটিকে কেউ নিয়ে যায় শ্মশানে দাহ করার জন্য আর কেউ বা কবরস্থানে নিয়ে গিয়ে কবরস্থ করে দেহটিকে। নবগ্রাম নব তরুণ সংঘের ব্যবস্থাপনায় আজ যাঁরা দেহদানে অঙ্গীকার বদ্ধ হলেন তাঁদেরকে সশ্রদ্ধ প্রণাম। জীবিতকালে যে কোন প্রয়োজনে তিনি তাঁদের পাশে থাকবেন।

বিধায়ক অলোক কুমার মাঝি নবগ্রাম নব তরুণ সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান ও রক্তদানের প্রয়োজনীয়তা সমন্ধে আলোকপাত করেন।

বিশিষ্ট অধ্যাপক সুকৃতি ঘোষাল বলেন, ক্লাব কর্মসূচীতে নতুন প্রজন্মকে যুক্ত করে বিবিধ কর্মসূচী এগিয়ে নিয়ে যেতে হবে, তাতে আগাম ভবিষ্যতে ক্লাবের স্থায়িত্ব বজায় থাকবে ফলে সমাজে সমাজসেবকের অভাব হবে না কোনদিন।

এদিন নবগ্রাম নব তরুণ সংঘের পক্ষ স্কুলের প্রধান শিক্ষকের হাতে ৪ টি সিলিং ফ্যান প্রদান করা হয়। এছাড়াও নবগ্রাম নব তরুণ সংঘের কর্মকান্ডে খুশি হয়ে বিশিষ্ট অধ্যাপক সুকৃতি ঘোষাল আর্থিক সহায়তা করেন।

 

Related posts

জঙ্গিপুরের পেটকাটি মায়ের কাঠামো পুজো রথের দিন

E Zero Point

সিমলাগড়ের দলবদল আনবে কি একুশের প্রত্যাবর্তন?

E Zero Point

মেমারিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু প্রৌড়ের

E Zero Point

মতামত দিন