17/04/2026 : 1:23 PM
ট্রেন্ডিং নিউজ

এবার মেমারিতে অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন

জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, মেমারি, ২৪ জানুয়ারি ২০২৫ :


চিকিৎসাক্ষেত্রে এক ধাপ এগিয়ে মেমারি শহরে বসলো নতুন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আলট্রাসোনোগ্রাফি মেশিন। বর্ধমান ও কলকাতার অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা আলট্রাসোনোগ্রাফি করা হবে মেমারির কেয়ার ফর ইউ-তে।

বৃহস্পতিবার পূ্র্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীন হাসপাতালের কাছে  একছাদের তলায় একাধিক রোগ পরীক্ষা নির্ণয় কেন্দ্র কেয়ার ফর ইউ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কাজী গোলাম মওলা। সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক আবুল হাশেম মন্ডল, মেমারি পৌর সভার উপ পৌর প্রধান সহ একাধিক বিশিষ্টজনেরা।

কেয়ার ফর ইউ এর কর্তৃপক্ষ দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী সাহানী, ডাঃ তমাল কুমার গোস্বামী জিরো পয়েন্টের প্রতিনিধিকে বলেন  এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে মানব শরীরের একাধিক রোগ পরীক্ষা করার ব্যবস্থা থাকছে । রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুল রিপোর্টের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

তারা জানান প্রখ্যাত রেডিওলজিস্ট এর মাধ্যমে পরীক্ষা করা হবে, এছাড়া অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হবে। কর্তৃপক্ষ আরও জানান শুধু রোগ নির্ণয় পরীক্ষা নয়, এখানে বিভিন্ন ডিসকাউন্ট মূল্যে ওষুধও পাওয়া যাবে।

কেয়ার ফর ইউ এর ডায়রেক্টর বোধায়ণ দাঁ বলেন, মেমারির বুকে সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ায় একমাত্র লক্ষ্য। এখামে মেডিসিন, শিশুরোগ, মানসিক, নার্ভ, মৃগি, যৌনরোগ, চর্ম রোগ, দন্ত রোগে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসবেন ও সকলের সাধ্যমূল্যে পরিষেবা দেওয়া হবে।

Related posts

RAMADAN2023: শুক্রবার থেকেই রোজা শুরু

E Zero Point

কেতুগ্রামে সামন্ত পরিবারের কালিপুজো এবার ১৭৮ বছরে পড়লো

E Zero Point

সবুজ কুসুমের ডিম নিয়ে রহস্য ভেদ করলেন গবেষকরা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

E Zero Point

মতামত দিন