26/08/2026 : 7:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বনভোজনের সঙ্গে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ -বিশেষ সংবাদদাতা, জামালপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৫ :


তিনি সবসময়ই একটু ব্যতিক্রম চিন্তা করে থাকেন। সারাবছর যে কর্মীরা রোদ, ঝড়, জল উপেক্ষা করে নেতৃত্বের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে দলের কাজে নিজেদের সমর্পণ করেন, তাঁরা কিন্তু প্রচারের আলোর বাইরেই থাকেন।আজ সেই কর্মীদের নিয়ে একটা বিশেষ ব্যবস্থা করলেন জামালপুর ১ অঞ্চলের তরুণ নেতা তথা দলের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব।

রবিবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল তাঁর অঞ্চলের কর্মীদের নিয়ে জামালপুরে দামোদর নদের তীরে একটি বনভোজনের ব্যবস্থা করলেন। এটি শুধু নিছক বনভোজন নয় এখানেই আজ তিনি সকল কর্মীদের জন্য করছেন স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুররা উপস্থিত ছিলেন এই শিবিরে। এরই সাথে ছিল রক্তদান শিবির। রক্তদান শিবিরেপুরুষ ও মহিলা মিলে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দিলেন এবং সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে।

কর্মীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা।

মেহেমুদ খাঁন বলেন সত্যি এ এক অভিনব চিন্তা। আজ কর্মীরা আছে বলেই তাঁদের অস্তিত্ব আছে। তিনি পাঞ্জাব সহ ডলি কর্মীদের শুভ কামনা জানান। পাঞ্জাব বাবু বলেন তাঁরা সকলেই একটা পরিবার। তাই যাঁরা দিন রাত এক করে খেটে দলের কাজ করে যায়। তাঁদের দিকটাও দেখা তাঁদের কর্তব্য। তাই আজকের এই আয়োজন তিনি করেছেন।

Related posts

রেশনের চাল আটক মঙ্গলকোটে

E Zero Point

করোনা থাবা বসাতে পারেনি শিশুমনেঃ রথের দড়িতে টান…সামাজিক বিধি মেনে

E Zero Point

পাঞ্জাবের মার্কা বস্তায় স্থানীয় আলুবীজ! মেমারির হিমঘরে প্রশানিক আধিকারিকরা এলেন তদন্তেঃ চাষীদের বিক্ষোভ, মালিকপক্ষের সাফাই

E Zero Point

মতামত দিন