27/08/2026 : 8:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মসজিদে ইমামদের হাতে ইফতারের সামগ্রী মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৫ মার্চ ২০২৫ :


রমজাম মাসে এক মাস রোজা রেখে মুসলিমরা ঈদ উৎসব পালন করে। ভারত সম্প্রীতির দেশ। নানা ধর্ম মত নির্বিশেষে মানুষের সহবস্থান ভারত তথা পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমত ব্যনার্জী সব সময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গপুজোর পরই দ্বিতীয় উৎসব ঈদ।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর উদ্যোগে মেমারী-১ ব্লকের ১১৮টি মসজিদের  ইমামদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়া হয়। সঙ্গে উপস্থিত ছিলেন বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আকবর আলি, মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন সহ অন্যান্যরা।

এই একই কর্মসূচীর অন্তর্গত গোপ গন্তার ১ অঞ্চলে সমস্ত মসজিদের ইমাম সাহেবদের ইফতারের সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন গোপ গন্তার ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমিত্র চ্যাটার্জি, গোপ গন্তার ১ অঞ্চলের  প্রধান অপর্ণা ক্ষেত্রপাল ও উপপ্রধান মধুসূদন মল্লিক সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ।

Related posts

স্বল্প বৈতনিক প্রশিক্ষণ কেন্দ্রের পথচলা শুরু মেমারিতে

E Zero Point

উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর সাংগঠনিক সভা বর্ধমানে

E Zero Point

মেমারিতে বিজেপির পথসভার মঞ্চ পুড়িয়ে দেয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন