03/08/2026 : 4:05 PM
আমার বাংলাট্রেন্ডিং নিউজদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দরিদ্র ক্যান্সার রোগীর পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ জুন ২০২৫ :


ক্যান্সারের সাথে লড়াই করা এক কঠিন জীবন সংগ্রাম। আর দারিদ্রতার সাথে থেকে সেই লড়াই আরও ভয়ংকর। কিন্তু মানুষ সমাজবদ্ধ জীব, তাই মানুষই মানুষের পাশে থাকে। আর মাত্র ৯ মাসে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা যে ভাবে প্রতিটি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছে তা প্রশংসনীয়।

রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা সেরকমই এক দরিদ্র ক্যান্সার রোগীকে ১ মাসের খাদ্য সামগ্রী প্রদান করলো। জানা যায় মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত ছানাপট্টি এলাকার বাসিন্দা বাসুদেব ক্ষেত্রপাল প্রায় ২ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করে চলেছেন।

পেশায় লরির খালাসি ছিলেন কিন্তু ক্যান্সার হওয়ার পর থেকে অভাবে কালো ছায়া নেমে এসেছে তাঁর উপর। একদিকে মাসের ওষুধের খরচা অন্যদিকে দুমুঠো অন্নের জন্য জীবন সংগ্রাম। আর সেই সংগ্রামের পাশে দাঁড়ালো মেমারি সম্প্রীতি ঐক্য। সংস্থার পক্ষ থেকে আরও সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

 

Related posts

৬৫ কোটি টাকার জলপ্রকল্পের দ্বিতীয় রিজার্ভারের কাজ শুরু মেমারিতে

E Zero Point

কলেরা মহামারীর সময় থেকে মেমারিতে শীতলা পুজো

E Zero Point

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংকন আসর ও মাতৃ সচেতনতা শিবির

E Zero Point

মতামত দিন