26/08/2026 : 10:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ২

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ মন্ডল,মন্তেশ্বর, ৭ জুলাই ২০২৫ :


গত ৩ জুলাই বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকাতেই চরম বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্ৰন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। কালো পতাকা সহ ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগানে বিক্ষোভ দেখান তৃণমূলেরই একাংশ বলে অভিযোগ । এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সেখ এর দিকে সরাসরি আঙুল তোলেন মন্ত্রী নিজেই ।

যদিও এই অভিযোগ সংবাদমাধ্যমে সম্পূর্ণ অস্বীকার করেছেন আহামেদ হোসেন। গত শুক্রবার ৫ জনকে গ্ৰেপ্তার করা হয়েছিল। আবার এই ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ সোমবার সকালে ধৃতদের পাঠানো হয়েছে কালনা মহকুমা আদালতে । ধৃতদের নাম আল হক শেখ বাড়ি কাঞ্চনডাঙ্গা ও আলি হোসেন মন্ডল ওরফে গোপাল মন্ডল বাড়ি তৈয়বপুর।

Related posts

দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধনে বিধায়ক মান গোবিন্দ অধিকারী

E Zero Point

গ্রাহক সেবা কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির মন্তেশ্বরে

E Zero Point

বর্ধমানে বেসরকারি পলি ক্লিনিকের প্রবেশপথে জীবানুনাশক স্প্রে দরজা

E Zero Point

মতামত দিন