26/08/2026 : 9:55 PM
অন্যান্য

২১ শে জুলাই শহীদ দিবস কে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১১ জুলাই ২০২৫ :


প্রয়োজনের তুলনায় জেলার বুকে রক্তদান শিবির আশানুরূপ না হওয়ায় জেলার ব্লাড ব্যাংক গুলিতে দেখা দেয় রক্তের সংকট। আর সেই সংকট এক দিকে যেমন দূর করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ঠিক তেমনই এগিয়ে আসে রাজনৈতিক দলের বিভিন্ন শাখা সংগঠন।

২১ শে জুলাই, ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় উত্থানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।প্রতি বছর ২১ শে জুলাইকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে স্মরণ করে আসছে। আর সেই ২১ জুলাইকে সামনে রেখে ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।

মেমারি নুদীপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি আফিস প্রাঙ্গণে শুক্রবার বেলায় আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, সঙ্গে ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ, সদস্য ও বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চলের যুব সভাপতি, নেতা কর্মীরা।

মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহম্মদ শাহজাহান বলেন আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কোলকাতা ময়দানে শহীদ দিবস পালিত হবে। সেই বার্তার পাশাপাশি বর্তমান যুব সম্প্রদায়ের মধ্যে যেন সমাজ গঠনের ভাবনা জাগ্রত হয় সেটাকে সামনে রেখেই রক্ত সংকট দূরীকরণের প্রচেষ্টা করা হল এই কর্মসূচীর মাধ্যমে। আজকের রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে বৃক্ষ উপহার দেওয়া হয়।

Related posts

রসুলপুরের কোলেপাড়ায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকের পাশে ফেসবুক গ্রুপ

E Zero Point

দধীচি স্বেচ্ছাসেবী সংস্থার পাশে ফেডারেল ব্যাঙ্ক

E Zero Point

How to Play at Fansbet Casino – A Step-by-Step Guide

ezeropoint

মতামত দিন