30/08/2026 : 8:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ২৩ বছরের যুবক আত্মঘাতী

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ মন্ডল,মন্তেশ্বর, ২২ অগাষ্ট ২০২৫ :


শুক্রবার ভোর চারটে নাগাদ পূর্ববর্ধমানের মন্তেশ্বর ব্লকের দেনুড় পঞ্চায়েতে অন্তর্গত ধেনুয়া গ্রামের এক যুবক নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। মৃত যুবকের নাম জয়দেব ঘোষ বয়স আনুমানিক ২৩ বছর। পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে অনেকক্ষণ ঘরের দরজা না খোলায় ঘরের ভিতরে বাড়ির লোকেরা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাড়াতাড়ি তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক দেখেন এবং মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় মন্তেশ্বর পুলিশ প্রশাসন এবং মন্তেশ্বর পুলিশ প্রশাসন মৃত জয়দেব ঘোষ কে মন্তেশ্বর থানায় নিয়ে আসেন। শুক্রবার বেলায় কালনা মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক অশান্তির কারণে হয়তো আত্মঘাতী হলো যুবক।

Related posts

সাংবাদিকদের পাশে বর্ধমান জেলা প্রেস ক্লাব

E Zero Point

করোনা বিধি ভঙ্গঃ মেমারিতে ৪৩ জন আটক

E Zero Point

গঙ্গার জল নেওয়ার সময় নদীতে তলিয়ে গেল এক যুবক

E Zero Point

মতামত দিন