14/09/2026 : 8:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পিতৃহারা হলো দু’বছরের শিশু, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো যুবকের

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২২ অগাষ্ট ২০২৫ :


বৃহস্পতিবার মধ্যরাতে কংসারপুরমোড় সংলগ্ন NH19 হাইরোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মনীষ কুমার যাদব। বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি বিহারের বাঁকা জেলায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় কলকাতা থেকে চার চাকা গাড়ি চালিয়ে বিহারে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলো ওই যুবক সঙ্গে ছিলো তাঁর প্রতিবেশী যুবক। বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ১ টা নাগাদ হাইওয়েতে একটি লড়ি ওভারটেক করার সময় ডিভাইডরে ধাক্কা লেগে গুরুতর আহত হয় মনীষ কুমার যাদব। স্থানীয়রা উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মেমারি থানার পুলিশ খবর পেয়ে মৃত দেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে ও পরিবারবর্গকে খবর দেওয়া হয়।


শুক্রবার বেলায় মৃত দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে আরও জানা যায় মৃত যুবক মনীষ কুমার যাদব বিবাহিত ছিলেন ও তাঁর একটি ২ বছরের পুত্র সন্তান আছে। মর্মান্তিক এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

কালনার আগড়াদহেও সুপার ভাইজার নিয়ে ক্ষোভ

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক দিবস পালন পান্ডুয়ায়

ezeropoint +91 7797331771

কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন