27/08/2026 : 11:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বর্ণব্যবসায়ীর অকাল প্রয়াণে স্মরণসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ অগাস্ট ২০২৫:


শারীরিক অসুস্থজনিত কারণে মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য আর জে জুয়েলার্সের শেখ হারুন রসিদ দেহত্যাগ করেন। তাঁর এই অকাল প্রয়াণে শনিবার মেমারি সোনাপট্টিতে একটি শোকসভার আয়োজন করা হয় মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।

এলাকার স্বর্ণব্যবসায়ীরা এই শোকসভায় উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ও ১ মিনিট নীরবতা পালন করেন। মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজেন্দ্র প্রসাদ পাল বলেন, আমাদের সংগঠন সকলের সুখে দুঃখে সদস্যদের পাশে থাকে। সমিতির সদস্য আর জে জুয়েলার্সের  শেখ হারুন রসিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে মেমারিতে আজ সমস্ত স্বর্ণ প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

Related posts

জীবনে বলিদান করতেই হবে, তবেই হবে প্রকৃত দেশ প্রেমঃ বিধায়ক, হর-ঘর তিরঙ্গা কর্মসূচি গন্তার বি এম হাইস্কুলে

ezeropoint

বর্ধমানের ২৭ নং ওয়ার্ডে বৃষ্টির জেরে মাটির বাড়ি ধসে পড়ে

E Zero Point

মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক আবুল বাশার

E Zero Point

মতামত দিন