13/09/2026 : 11:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে গরম জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৬ বছরের শিশুর

জিরো পয়েন্ট নিউজ, এম. কে. হিমু, ৩১ আগষ্ট, ২০২৫, মেমারিঃ


গত ৩০ অগাষ্ট শনিবার বৈকাল ৪-৩০ নাগাদ বর্ধমান হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হল একটি ৬ বছরের বাচ্চার। আজ রবিবার বেলায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত শিশুর নাম সুর্য দাস। বাড়ি মেমারি থানার অন্তর্গত বাগিলা গ্রামে। বাবার নাম জীবন দাস। পরিবার সূত্রে জানা যায় বাবা জীবন দাসের একটি ফাস্ট ফুর্ডের দোকান আছে। গত ২৫ অগাষ্ট সোমবার দুপুরে চাউমিনের জন্য বড় ডেকচিতে জল গরম করে রেখেছিল বাড়িতে। সেই সময় প্রথম শ্রেণীর ছাত্র ৬ বছরের শিশু সূর্য দাস স্কুল থেকে বাড়ি ফেরে এবং অসাবধানবশত ডেকচিতে রাখা গরম জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শরীর প্রায় ৫০ শতাংশের উপর পুড়ে যায়। তড়িঘড়ি শিশুটিকে মেমারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বর্ধমান হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল শিশুটি কিন্তু গতকাল ৩০ অগাষ্ট শনিবার বৈকাল ৪-৩০ নাগাদ বর্ধমান হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির। মর্মান্তিক এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

পূর্বস্থলীতে মোমের আলোয় প্রতিবাদ সভা

ট্রেনের ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু কালনায়

ezeropoint +91 7797331771

মেমারি প্রেস ক্লাবের প্রথম জন্মদিন পালন, বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচীর শুভ উদ্বোধন

ezeropoint +91 7797331771

মতামত দিন