16/04/2026 : 8:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে মোমের আলোয় প্রতিবাদ সভা

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ৩ অক্টোবর,  ২০২০:


আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের দলিত কন্যা মনীষা বাল্মিকীর ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে পথ সভা ও মোমবাতি মিছিল।


এদিন পূর্বস্থলী ১ নম্বর ব্লক এর নাদন ঘাট মোড়, বিদ্যানগর , শ্রীরামপুর, দোল গোবিন্দপুর ও বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হলো পথসভা ও ধিক্কার ও মোমবাতি মিছিল।


আজ বিকেলে নাদন ঘাট মোড় হইতে নতুন পাড়া পর্যন্ত ধিক্কার মিছিল করলো সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেস। তারপর শ্রীরামপুর অঞ্চল ও শ্রীরামপুর মহিলা কমিটির উদ্যোগে বিদ্যানগর কালিতলা বাজার ও শ্রীরামপুর চৌরঙ্গী বাজার মোমবাতি নিয়ে মিছিল করল সমস্ত যুবক ও মহিলারা।


একটি সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ও তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

বিধায়ক স্বপন দেবনাথের উপস্থিতিতে দুর্গাপুজো নিয়ে বৈঠক

E Zero Point

কোভিড টেস্টের ব্যবহৃত কিট পড়ে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য

E Zero Point

বিশ্বখ্যাত কন্যাশ্রী দিবস পালন খন্ডঘোষে

E Zero Point

মতামত দিন