06/09/2026 : 9:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শহর তৃণমূল কংগ্রেসের বিবেকানন্দ জয়ন্তী পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১২ জানুয়ারী ২০২৩:


প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালিত হয়। বিবেকানন্দের জন্মদিনটি দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। যুব সমাজের পথপ্রদর্শক কিন্তু ছোট্ট বিলে থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার যাত্রা কতটা কঠিন ছিল তা স্বামীজির এই উক্তিতে বোঝা যায় – ‘উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে – বাহিরে টেনে বের করে আনো, এবং হালকা হও … কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়।’

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস উপলক্ষে মেমারি স্টেশন বাজারে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং তাঁর জীবনী নিয়ে আলোচনা করা হয়।

সভায় শহর সভাপতি স্বপন ঘোষাল সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি, শহর তৃণমূল কংগ্রেসের পদাধিকারীগন ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

পান্ডুয়া ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কোভিড আক্রান্ত শিক্ষক পরিবারের পাশে

লটারিতে টাকাঃ খুশিতে বন্ধুদের নিয়ে মদ্যপান, বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা মৃত যুবকের

তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ জনসভা পূর্বস্থলীতে

ezeropoint +91 7797331771

মতামত দিন