22/07/2026 : 6:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

গান্ধী জয়ন্তীতে লায়ন্স ক্লাবের রক্তদান উৎসব

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  সুব্রত দে, পিন্ডিরা, ২ অক্টোবর, ২০২০:


হুগলি জেলার বলাগড় ব্লকের সবুজ ঘেড়া এক ছোট্ট গ্রাম মটুকপুর। ইন্টারনেটের যুগে গুগোল লোকেশনে খুজলে চট করে এ গ্রামের হদিস মেলে না। সেখানেই পিন্ডিরা অঞ্চলের মটুকপুর প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া র উদ্যোগে ২ রা অক্টোবর, গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয়েছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। আধুনিকতা থেকে অনেক দূরে কৃষিপ্রধান এই গ্রামবাসীদের আন্তরিকতায় সেই শিবির হয়ে উঠল মিলনক্ষেত্র। লায়ন সৌরিশ মন্ডল এই শিবিরে থ্যালাসেমিয়া ও করোনা সাবধানতা নিয়ে এলাকাবাসীদের সচেতন করেন।উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট 322C1 এর জোন চেয়ারপারসন লায়ন মানিক চন্দ্র দাস, লায়ন্স ক্লাব অব পান্ডুয়ার কোষাধ্যক্ষ লায়ন রূপাঞ্জনা রায় সহ অন্যান্যরা।

Related posts

আগামীর শপথ – প্রজেক্ট “ছায়ানীড়”

E Zero Point

১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য সহায়তা কেন্দ্র মেমারিতে

E Zero Point

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

E Zero Point

মতামত দিন