25/02/2026 : 10:12 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির রক্তদান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ৩০ জানুয়ারি ২০২৬ঃ


পূর্ব বর্ধমানের জামালপুরে আঝাপুর অঞ্চলে নারীশক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতি একটি রক্তদান শিবিরের সাথে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে। যেখানে ১০০ জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান কাশীনাথ হেমরম, উপপ্রধান অশোক ঘোষ,অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা।

মেহেমুদ খাঁন নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির প্রশংসা করে বলেন আজকে মহিলারা যেভাবে এগিয়ে এসে রক্তদান করলেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এর আগে তিনি নিজে করোনার সময় সাত দিনব্যাপী মহিলাদের নিয়ে রক্তদান শিবির করেছিলেন কিন্তু আজকের যে অনুষ্ঠান এখানে রক্তদান উপলক্ষে হল তা সত্যিই খুব ভালো লেগেছে তাঁর। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নানা প্রকল্প খুলে তাঁদের সমাজে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারই ফলশ্রুতি হিসাবে আজ এইভাবে মহিলারা এগিয়ে এসে রক্তদান এর মত মহৎ কাজে অংশ নিচ্ছেন। শুধু তাই নয় বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা নানা জিনিস নিজের হাতে হস্তশিল্প হিসাবে তৈরি করে এখানে প্রদর্শন করছেন দেখে তাঁর খুবই ভালো লাগছে। এই ভাবেই মহিলারা স্বনির্ভর হয়ে এগিয়ে যাক এই তিনি চান।

তিনি ঝর্না দেবীকে ধন্যবাদ জানান যে এই ভাবে সারা ব্লকের মেয়েদের, মায়েদের নিয়ে একজোট করে এইভাবে স্বনির্ভর করছে বলে। ঝর্না দেবী বলেন সামনেই গরম কাল আসছে তীব্র রক্ত সংকট দেখা দেবে ব্লাড ব্যাংক গুলোতে। তাছাড়া প্রসূতি মা, থ্যালাসেমিয়া রোগীদেরও রক্তের প্রয়োজন সেই কথা মাথায় রেখেই তাঁরা আজ রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সংগৃহিত রক্ত ক্যামরী হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্ত দান উৎসবের পাশাপাশি আজ তাঁরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মেয়েরা ও মায়েরা অংশ নেবেন তাতে। সারা ব্লক থেকে প্রায় এক হাজার জন মহিলা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। রক্ত দাতাদের হাতে একটি করে সুন্দর ব্যাগ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Related posts

বিধায়কের নির্দেশে বিপন্ন মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ

E Zero Point

১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের টিকাকরণ মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

E Zero Point

সিবিএসই আ্যওয়ার্ডের জন্য মনোনীত হলেন বার্ণপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ

E Zero Point

মতামত দিন