30/07/2026 : 7:34 AM
আমার বাংলা

তৃণমূল সাংসদকে লক্ষ্য করে বিতর্কিত পোস্টার: চাঞ্চল্য শিল্পাঞ্চলে

জিরো পয়েন্ট নিউজ আসানসোল :

বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে লক্ষ্য করে বিতর্কিত পোস্টার ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। নির্বাচনের ঠিক মুখে এই ধরণের ‘নিখোঁজ’ পোস্টারকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে দড়ি টানাটানি এখন তুঙ্গে।

​সম্প্রতি আসানসোলের বিভিন্ন জনবহুল এলাকায় শত্রুঘ্ন সিনহার ছবি সম্বলিত কিছু পোস্টার দেখা যায়। ‘লজ্জা’ এবং ‘উন্নয়ন কোথায়?’- এর মত কড়া বার্তা সম্বলিত পোস্টার গুলিতে মূলত তাকে ‘নিখোঁজ’ বলে দাবি করা হয়েছে। অভিযোগ, সাংসদকে এলাকায় দেখা যায়না।

​বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্ব সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। তাদের দাবি, ​বিজেপি হারের ভয়ে এই ধরণের কুরুচিকর প্রচার চালাচ্ছে। ​শত্রুঘ্ন সিনহা নিয়মিত এলাকায় যাতায়াত করেন এবং মানুষের পাশে থাকেন। এই অভিযোগ অস্বীকার করে বিজেপি জানিয়েছে, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

 

​ নির্বাচন কমিশনের নজরদারিতে থাকা সত্ত্বেও এই পোস্টার বিতর্ক আসানসোলের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। পুলিশ প্রশাসন ইতিপূর্বেই বেশ কিছু পোস্টার সরিয়ে ফেলেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

Related posts

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের সিটও বিজেপি জিতবেঃ গোবর্ধন দাস

E Zero Point

নাড়া পোড়ানোর সমস্যা চলছেই – প্রশাসন কোন অজানা কারণে নিশ্চুপ?

E Zero Point

আর.এস.এস সেবা ভারতীর উদ্যোগে জৌগ্রামে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন