জিরো পয়েন্ট নিউজ জামালপুর :
পূর্ব বর্ধমানের জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। জামালপুরের দক্ষ সংগঠক হিসেবে জেলা জুড়ে তাঁর সুনাম আছে। জামালপুরে যে কোনো নির্বাচন জেতার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ব্লক সভাপতির দায়িত্ব পাবার পর একের পর এক বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূল জিতেছে।
আজ সেই মেহেমুদ খাঁন নিজের গ্রাম বত্রিশবিঘায় ভোট প্রচারে যান এবারের বিধানসভা প্রার্থী তাঁরই ছায়া সঙ্গী ভূতনাথ মালিককে সঙ্গে নিয়ে। সেখানে একটি সভা হয়। উপস্থিত ছিলেন জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা পঞ্চায়েত উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব,অঞ্চল সভাপতি আলিম শেখ, প্রধান ডলি নন্দী, সয়েদ মল্লিক সহ অন্যান্যরা। নিজের গ্রামে বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খাঁন চাঁচা ছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন।
তিনি বলেন বিজেপির যে নেতারা আজ প্রচারে আসছেন এদের কী অন্য কোনো সময় যখন বাংলায় বন্যা বা কোনো বিপর্যয়ের সময় এদের দেখা যায়না। শুধু নির্বাচনের সময় এদের দেখতে পাওয়া যায়। এখন এই নির্বাচনের সময় এসে নানা গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতিতে কোনো ভাবেই প্রভাবিত হলে হবে না। কারণ বিহারে নির্বাচনের আগের ও পরের অবস্থা তুলে ধরেন।
তিনি আরো বলেন এবারে জামালপুরে ঘরের ছেলেকে প্রার্থী করেছেন তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভূতনাথ মালিক আগে থেকেই এই ব্লকে মানুষের সেবা করে যাচ্ছে। সবাই ওকে চেনেন মাষ্টারমশাই বলে। এবারে এই ঘরের ছেলেকে বিপুল ভোটে জয়লাভ করাতেই হবে।
প্রার্থী ভূতনাথ মালিক বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তাঁকে জামালপুরের প্রার্থী করেছেন জামালপুরের মানুষকে সেবা করার জন্য। তিনি সকলের কাছে আশীর্বাদ কামনা করেন তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য। জামালপুরে প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে এলাকার মানুষের যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাতে করে এবারে ভোটের ফল তাঁর দিকের যাবার ইঙ্গিত দিচ্ছে।




