31/08/2026 : 12:20 AM
অন্যান্য

গুজবে কান দেবেন না, স্বাস্থ্য সচেতন থাকুনঃ মেমারি বাসীর কাছে আাবেদন করলেন বিডিও বিপুল কুমার মন্ডল

মেমারিতে নভেল করোনা সচেতনতায় প্রশাসনিক বৈঠক

স্বদেশ মজুমদারঃ করোনা পরিস্থিতির উপর নজরদারী করার জন্য আজ মেমারি বিডিও অফিসে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা কর্মসূচির আয়োজন হয়।

মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল

মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল মেমারিবাসীর কাছে আবেদন করেন শহরে মার্কেট শাটডাউনের যে গুজব রটেছে তা থেকে সর্তক থাকতে বলা হয়েছে। মেমারিতে করোনা ধরা পড়েছে-এই সমস্ত গুজবে কান না দিতে৷ সকলকে স্বাস্থ্য সচেতন ও সরকারী বিধি পালন করতে অনুরোধ করেছেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ। মেমারি-১ পঞ্চয়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি মোয়ােজ্জেম হোসেন। মেমারি হাসপাতালের বিএমএইচও, মেমারি থানার সাব ইনস্পেক্টর সঞ্জয় কুমার সিং।

 

Related posts

মেমারির দধীচি ফাউন্ডেশন থেকে অন্নসেবা

E Zero Point

করোনা নিয়ে প্রশাসনিক গাফিলতি ও বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের আগমনে মঙ্গলকোটবাসী আতঙ্কিত

E Zero Point

ভারতীয় সেনা করোনার থেকে মারাত্মক ভাইরাসকে এনকাউন্টার করলেন

E Zero Point