16/07/2026 : 11:08 PM
অন্যান্য

হটস্পট নয় সেই জায়গায় দোকান খোলার অনুমতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্টীকরণ

বিশেষ সংবাদঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল দোকান খোলার অনুমতির ব্যাপারে লকডাউন ব্যবস্থাপনার সংশোধিত নির্দেশিকায় সংশোধন সংক্রান্ত একটি আদেশ  জারি করেছে।
এই নির্দেশিকায় জানানো হয়েছে  যে:
● গ্রামীণ এলাকায় শপিং মলে অবস্থিত দোকান ছাড়া অন্য সব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
● শহরাঞ্চলে, এককভাবে থাকা দোকান, প্রতিবেশী এলাকার দোকান এবং আবাসিক কমপ্লেক্সগুলিতে অবস্থিত দোকান খোলার অনুমতি দেওয়া হবে। তবে বাজার / মার্কেট কমপ্লেক্স এবং শপিংমলগুলিতে অবস্থিত দোকান খোলার অনুমতি দেওয়া হয় নি।
এটি স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ই-কমার্স সংস্থাগুলিকে কেবলমাত্র প্রয়োজনীয় পণ্য বিক্রয় করার অনুমতি দেওয়া হয়েছে ।
আরও জানানো  হয়েছে যে, মদ বিক্রির পাশাপাশি কোভিড-১৯ এর পরিচালনা সংক্রান্ত জাতীয় নির্দেশিকায় নির্দিষ্ট অন্য কিছু  সামগ্রীর বিক্রিও  নিষিদ্ধ রয়েছে।
সংশোধিত নির্দেশিকায় সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ বা শহর এলাকার কনটেইনমেন্ট জোন  হিসেবে ঘোষিত কোনো এলাকাতেই দোকান খোলার অনুমতি দেওয়া  হয়  নি।

Related posts

এই মুহুর্তেঃ নারদ মামলায় গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে, গ্রেফতার করল সিবিআই || ভাটপাড়ার বারুইপাড়ায় বোমাবাজি, নিহত তৃণমূল কর্মী ||করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী, ভরতি বেলেঘাটা আইডি-তে || গুজরাতের আমরেলিতে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.৫

E Zero Point

মেমারির কনটেনমেন্ট জোনে ড্রোনের মাধ্যমে পুলিশের নজরদারী

E Zero Point

পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি প্রশাসনকে ২০০০ লিটার স্যানেটাইজার সরবরাহ করল

E Zero Point

মতামত দিন