29/08/2026 : 9:10 PM
অন্যান্য

বেসের উদ্যোগে গলসীতে ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ বৈশ্বক মহামারী করোনার ফলে সমগ্র বিশ্ববাসী সামাজিক সঙ্কটে। ইসলাম ধর্মালম্বী মানুষের কাছে এবছরের রমজান এক অন্যধরনের। সকলে সামাজিক দূরত্ব মেনে ঘরে বসে রোজা পালন করছেন। এমতাবস্থায় লকডাউনের ফলে মানুষ গৃহবন্দী, কর্মহীন।
পবিত্র মাসের এই সময় সেইসব অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেঙ্গলী একেডেমিয়া ফর সোস্যাল এমপাওয়ারমেন্ট (বেস) বর্ধমান জোনের শাখা। গত ৬ মে পূর্ব বর্ধমান জেলার গলসী এলাকায় প্রথম ধাপে ৩৫ টি পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হল সংস্থার সদস্যদের দ্বারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামীতে আরও ২০টি পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হবে এবং যেহেতু লকডাউন সময়সীমা বর্ধিত হয়েছে তাই আগামীতে আরও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Related posts

খাঁড়ো যুবক সংঘের রাজ্য ত্রাণ তহবিলে ও দরিদ্রদের অন্নসামগ্রী দান

E Zero Point

শর্ট ফিল্ম Conquering Death দেখুন, মেমারির অসহায় মানুষের পাশে থাকুন

E Zero Point

ভারতীয় ডাক মাধ্যমে বয়স্ক মানুষরা ঘরে বসে পেনশন পাবেন

E Zero Point

মতামত দিন