19/04/2026 : 2:09 PM
অন্যান্য

করোনা যুদ্ধ জয় করে দুর্গাপুর সনোকা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৩ করোনা রোগী

বিশেষ প্রতিনিধি, বীরভূমঃ বীরভূমে প্রথম যে ৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে তারা আপাতত দুর্গাপুর সনোকা হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। দ্বিতীয় দফায় পজিটিভ ধরা পড়া দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রামের আক্রান্ত ব্যক্তির বাড়ি সেদিনই সীল করা হয়। ৮২ বছরের বৃদ্ধা মা সহ বাড়ির ১১ জন সদস্য এবং ড্রাইভারকে রাখা হয়েছে বক্রেশ্বর যুব আবাস সরকারি কোয়ারেন্টাইনে। গতকাল এখান থেকে মোট ৪৯ জনের লালারসের নমুনা ভ্রাম্যমান কিওস্ক গিয়ে সংগ্রহ করে। আক্রান্তদের বাড়ি সহ লক্ষ্মীনারায়ণপুর গ্রামটি সেনেটাইজ করা হয়। জেলায় আজ আইসোলেশনে ভর্তি রয়েছেন ৩১ জন। গভঃ কোয়ারান্টিনে রয়েছেন ১,১৬৪ জন। জেলা থেকে এ যাবৎ ১৪৮০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট ফেরত এসেছে ৮৪৪ জনের। তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ মিললেও,এক সপ্তাহের মধ্যেই ৩ জন করোনা মুক্ত হয়েছেন।

Related posts

ধারাবাহিক গল্পঃ নীভা থেকে নীভাদেবী হয়ে ওঠার কাহিনী (দ্বিতীয় পর্ব) ~ সুতপা দত্ত

E Zero Point

ঘর থেকে ঔষুধ কিনতে বেড়োবেন না, আমাদের হোয়াটসঅ‍্যাপ করুনঃ মেমারি পুলিশ

E Zero Point

মেমারি ও রসুলপুরের বাজারগুলি স্যানিটাইজার স্প্রে করা হবেঃ বিধায়িকা নার্গিস বেগম

E Zero Point

মতামত দিন