28/05/2026 : 10:24 PM
দৈনিক কবিতাসাহিত্য

কবিতঃ জম্পেস জামাই

ডঃ রমলা মুখার্জী

বৈঁচী, হুগলী

দাদু দিলেন মেয়ের বিয়ে পালোয়ান এক দেখে,
ব্যায়াম করে প্রত্যুষে রোজ সরষের তেল মেখে।
বিয়ের পরে জামাইষষ্ঠীর বিপুল আয়োজন-
লুচি, মিষ্টি, বিরিয়ানী, চিংড়ি, চপ, মটন।
দিদা গড়েন দিস্তা দিস্তা লুচির মস্ত পাহাড় –
সুস্বাদু আইটেম সব, মেনু রংবাহার।
ধন্যি জামাই পেটুকমশাই লুচির পাহাড় শেষ-
মালাই, মটন, চপ, কাটলেট নেই তো অবশেষ।
ট্যাংরা, কৈ, দৈ কাতলা,ডজন ভাপা ইলিশ,
টপাং টপাং মুখে পোরে নিমেষেই সব ফিনিশ।
হিমশিম মা দিদা মাসি ময়দায় ঢালে জল-
দোকানের সব মিষ্টি খালি, দাদুর চোখে জল।
লক ডাউনের বাজারেতেও এত কি কেউ খায়!
বাড়ির সবার মাথায় হাত, করে হায় হায়।

Related posts

দোলযাত্রা – খেলা হোক সুস্থ সমাজ ও চেতনার বিকাশের লক্ষ্যে

E Zero Point

দৈনিক কবিতাঃ স্বপন-প্রহর

E Zero Point

নতুন বছরের শুরুতে পুরুলিয়ায় বৃত্তি প্রদান ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন