23/07/2026 : 10:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে গুডশেড রোডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুডসেড রোড এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই রক্তদান শিবির আজ থেকে শুভ সূচনা হলো, এক মাস ব্যাপি চলবে এই রক্তদান শিবির, প্রতি সপ্তাহে একদিন করে এই কর্মসূচী নেওয়া হয়েছে, সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আজ শুরুতে ৩০ জন রক্তদাতার রক্ত গ্রহণ করা হয়। ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই রক্ত তুলে দেওয়া হয় শিব শংকর সেবা সদনের রক্তদান কেন্দ্রে।

আজ একই দিনে একই মঞ্চ থেকে শুভ উদ্বোধন করা হলো একটি নতুন পার্টি অফিস ৭ নম্বর ওয়ার্ডে, যদিও এই তৃণমূল পার্টি অফিস গত তিন মাস আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউন চলার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। উদ্বোধন করলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, ছিলেন প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান, বিকাশ মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। কর্মীরা, তৃণমূলের পতাকা তুলে পার্টি অফিসে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পার্টি অফিসের শুভ সূচনা করা হয়।

Related posts

ভাতারের আলিনগরে পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ

E Zero Point

প্রতিমা নিরঞ্জনের জন্য মালদা পৌরসভার প্রস্তুতি

E Zero Point

চন্দননগরের কন্টেনমেন্ট জোনগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক স্বপন কুন্ডু

E Zero Point

মতামত দিন