27/02/2026 : 3:18 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লকডাউনের অজুহাতে মজুরি কমিয়ে দেওয়ায় বিক্ষোভ শ্রমিকদের

আলেক শেখঃ বেতন বৃদ্ধি তো দূরের কথা লকডাউনের অজুহাতে শ্রমিকদের  বেতন কমিয়ে দেন পাওয়ারলুম মালিকরা | তারই প্রতিবাদে শনিবার শ্রমিকরা কাজ বন্ধ করে  নাদনঘাট থানার শ্রীরামপুরের পাওয়ারলুমগুলির সামনে বিক্ষোভ দেখায় | এলাকায় তারা  সিআইটিইউ-এর পতাকা নিয়ে মিছিলও করেন |   সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা  তাঁত শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি প্রবীর মজুমদার জানান–লকডাউনের শ্রমিকদের দুর্বলতার সুযোগ নিয়ে পাওয়ারলুম মালিকরা মজুরি প্রায় অর্ধেক করে দিয়েছে | তারই প্রতিবাদে আজ শ্রমিকরা শ্রীরামপুর এলাকায় বিক্ষোভ ও মিছিল সংগঠিত করেছে | আগামী সোমবার এই আন্দোলন ছড়িয়ে পড়বে শ্রীরামপুরের পাশাপাশি জাহাননগর ও কালেখাতলা-২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও | এই শোষণ ও বঞ্চনা তাঁত শ্রমিকরা মেনে নেবে না |  গত মঙ্গলবার পূর্বস্থলী-১ বিডিও দপ্তরে বিক্ষোভ ও বিডিওকে  স্মারকলিপি দেওয়া হয় সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা  তাঁত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে |  তাতে দাবিগুলোর মধ্যে অন্যতম  দাবি ছিল– লকডাউনের অজুহাতে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না | কোনভাবেই মজুরি কমানো যাবে না |  পাওয়ারলুম মালিকরা সেই দাবীকেই নস্যাৎ করে দিলেন |

Related posts

আলিপুরদুয়ার জেলায় সাধারণ ধর্মঘট সফল দাবি বাম নেতৃত্বের

E Zero Point

প্রাক্তন বিধায়কের উদ্যোগে পূর্বস্থলীতে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে কৃষক বিরোধী অর্ডিন্যান্স বিরুদ্ধে বিক্ষোভ

E Zero Point

মতামত দিন