আলেক শেখ, পূর্বস্থলী, ১১ জুনঃ ছাত্র যুবরা বৃহস্পতিবার জীবাণুমুক্ত কর্মসূচি পালন করে পূর্বস্থলীতে। ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্বস্থলী ২ আঞ্চলিক কমিটির অন্তর্গত নিমদহ ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বেলেরহাট বৈদনাথ হাইস্কুল, নিমদহ প্রাণী সম্পদ কেন্দ্র, বেলেরহাট পোস্ট অফিস এবং নিমদহ প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে স্যানিটাইজ করা হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণ করে সুমন্ত মুন্ডারী, আশালতা পাত্র , নয়ন দাস, অনুপ ঘোষ, বিন কাসিম সেখ, শান্তনু দেওয়ান, বিকাশ সূত্রধর, সাহিন সেখ প্রমূখ।
পূর্ববর্তী পোস্ট
