22/07/2026 : 9:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৯ জন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১১ জুনঃ করোনা সংকটের মাঝেই বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৯ জন। বর্ধমান ২ ব্লকের বৈকুন্ঠপুর ১ অঞ্চলের জোতরাম । বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক  নিশীথ কুমার মালিক এর নেতৃত্বে বৈকুণ্ঠপুর ১ নং অঞ্চলের ৪৯ জন বি.জে.পি কর্মী  তৃনমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে  তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি তথা বিধায়ক নিশীথ কুমার মালিক। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৌভিক পান, অঞ্চল সভাপতি আজাদ রহমান, বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েত  প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।

Related posts

তৃণমূল সাংসদকে লক্ষ্য করে বিতর্কিত পোস্টার: চাঞ্চল্য শিল্পাঞ্চলে

ezeropoint

ছেলের জন্মদিনে দুস্থদের পাশে সরকারি অফিসার

E Zero Point

অজ্ঞাত পরিচয় অর্ধনগ্ন দেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন