27/08/2026 : 4:26 AM
টলি-বলি-কলি-হলিবিনোদন

আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর, বেশকিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না তিনি। জানাচ্ছেন তাঁর কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তাঁর জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি। কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার খবর। গত সোমবার মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দেন দিশা সালিয়ান।  যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানাচ্ছে পুলিস।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। ‘ছাড়াও ‘কেদরনাথ’, ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কাই পো চে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

(বিস্তারিত আসছে…)

Related posts

দুর্গাপুরে সাংস্কৃতিক মিলন উৎসব

E Zero Point

সংকটজনক অবস্থায় বাংলা ছবির অভিনেত্রী অনামিকা সাহা

E Zero Point

ঘরে ফিরে অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সদ্যোজাতের নাম রাখলেন সোনু সুদ

E Zero Point

মতামত দিন