18/04/2026 : 7:22 PM
আমার বাংলাহুগলি

করোনা ও আমফানে অসহায় মানুষের পাশে লায়ন্স ক্লাব অফ রিষড়া

রুপাঞ্জন রায়ঃ গত ১৪ই জুন, রবিবাসরীয় বৃষ্টি ভেজা দুপুরে, লায়ন্স ক্লাব অফ রিষড়ার উদ্যোগে রিষড়ার “বনিক ফিলিং স্টেশন”, নার্সারি মোড়, দিল্লি রোড অঞ্চলে করোনা বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগে অসুবিধায় থাকা মানুষজনের মধ্যে  মধ্যাহ্নকালীন আহার বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোল পাম্পের মালিক চিত্রা বনিক সহ লায়ন্স ক্লাব অফ রিষড়ার সদস্যরা। প্রায় শতাধিক মানুষকে আজকে প্যাকিং করা খাবার বিতরণ করা হয়।

প্রসঙ্গগত উল্লেখ্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট 322C1এর অধীনস্থ, লায়ন্স ক্লাব অফ রিষড়া জন্মলগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। বর্তমান বিশ্বের করোনা মহামারী পরিস্থিতিতে দেশে যে লকডাউন ও আনলক চলছে। কিন্ত পশ্চিমবঙ্গে লকডাউনের মাঝে আম্ফান ঝড় রাজ্যের পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে। গতকাল সন্ধ্যায় চাতরা গড়গড়ি ঘাটে লায়ন্স ক্লাব অফ রিষড়া দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করে। এই অনুষ্ঠানের বিশেষ উদ্যোগী ছিলেন লায়ন নীলাদ্রি ঘোষ ও লায়ন রিয়া ঘোষ। এছাড়া গত ৬ই জুন, রিষড়া স্টেশনে বেশ কিছু অসহায় মানুষদের রাত্রের খাবারের দায়িত্ব নেওয়া হয়। লায়ন্স ক্লাব অফ রিষড়া গত ৭ই জুন, গড়গড়ি ঘাট কালচারাল ইউনিট এর সঙ্গে যৌথ উদ্যোগে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি করা হয়।

লায়ন্স ক্লাব অফ রিষড়া পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও রক্তদান শিবির আয়োজন করা হয় এবং ঠিক তার আগের দিন ৪ জুন মোড়পুকুরের দাসপাড়ায় স্থানীয় দেড়শ জন দুঃস্থ দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের হাতে তুলে দিল নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রী। এছাড়া ও শিশুদের উপহার হিসাবে দেওয়া হলো খাতা, পেন , জ্যামিতি বক্স, কেক ও কোল্ড ড্রিঙ্কস।

করোনার প্রাথমিক আবহে লকডাউন চলাকালীন টানা তেষট্টি দিন ধরে শ্যাওড়াফুলি স্টেশনে রোজ প্রায় চারশ মানুষের দ্বিপ্রারিক আহারের ব্যবস্থা করে লায়ন্স ক্লাব অফ রিষড়ার সদস্যরা। এই ভাবে একের পর এক লকডাউনের সময় লায়ন্স ক্লাব অফ রিষড়া প্রয়োজনী মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হয়েছে।

Related posts

সংস্কার করা হবে মেমারি ডাকবাংলো, পরিদর্শনে জেলা পরিষদের কর্মকর্তারা

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন

E Zero Point

পূর্বস্থলীতে শিক্ষার সরঞ্জাম বিলি এসএফআইয়ের

E Zero Point

মতামত দিন