07/09/2026 : 2:59 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসীতে জমিয়েত উলামায়ের ত্রান সাহায্য

শেখ নিজাম আলমঃ গলসি শাখার জমিয়েত উলামায়ে হিন্দের প্রচেষ্টায় গলসি বাজার থেকে করোনা ও আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আজ ত্রান পাঠালেন রাজ্য জমিয়তে। জানা যায়,২৫৫ বস্তা চাল উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার কিছু জায়গার দূর্গত মানুষদের সাহায্য করেন এই সংস্থা। গলসি শাখার জমিয়েত উলামার সম্পাদক মৌলানা ইমদাদুল চৌধুরী জানান,এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন সংস্থা থেকে এই চাল সাহায্য নেওয়া হয়েছে। তিনি আরও জানান,দূঃস্থদের পাশে লাগাতার এমন সহযোগিতা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কিছুদিন পর আদিবাসীদের এমন সহযোগিতা করা হবে বলেও তিনি জানিয়েছেন। জেলা সম্পাদক মৌলানা মহঃ ইমতিয়াজ আলি জানান,আমাদের সংস্থাটায় হলো বিপদগ্রস্ত মানুষদের পাশে থাকা। এ কাজ আমরা চালিয়ে যাব। তাদের এই সহযোগিতার সুনাম অর্জন করেন এলাকার মানুষ।

Related posts

পাল্লারোডে বিজেপির রক্তদান শিবির

কাটোয়ায় অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব

সাফল্যের ১ বছরঃ মেমারি ১ ব্লকের ১০টি পঞ্চায়েতে বর্ষপূর্তি কর্মসূচী

ezeropoint +91 7797331771

মতামত দিন