23/07/2026 : 7:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সামাজিক দূরত্ব মেনে চালু হল বর্ধমান আদালত

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গতকাল থেকে শুরু হলো বর্ধমান কোর্ট কম্পাউন্ডে আদালত, সপ্তাহে দুইদিন করে আপাতত চলবে সরকারি নিয়ম মেনে আদালত। এই কোর্টে গতকাল প্রচুর মানুষের ভিড় হয় ,কারণ তিন মাস বন্ধ থাকার পর সোমবারে প্রথম দিন চালু হলো আদালত। কোর্টে যারা প্রবেশ করছেন তাদের হাতে স্যানিটাইজার দেয়া হচ্ছে এবং থার্মোমিটার এর সাহায্যে তাদের টেম্পারেচার মাপা হচ্ছে, যে সমস্ত আসামিরা কোর্ট আসছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকেও স্যানিটাইজার দেয়া হচ্ছে এবং থার্মোমিটার এর সাহায্যে তাদের টেম্পারেচার মাপা হচ্ছে তার পরেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে সেজিয়ামে,দূরত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা, তবু যাতে দূরত্ব বজায় থাকে তার জন্য এখন আপাতত দুদিন খোলা হল কোর্ট , সোমবার এবং শুক্রবার এই দুদিন এখন খোলা থাকবে কোর্ট জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যদের।

Related posts

একুশের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সভা

E Zero Point

ভাতারে রেশনের দুর্নীতি নিয়ে উত্তাল গ্রামবাসী

E Zero Point

ভাতারের ১৬০টি পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা এসজিজিটি

E Zero Point

মতামত দিন