26/08/2026 : 8:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মেমারির এক ব্যক্তি

নূর আহামেদ, মেমারিঃ আজ বিকালে সাতগেছিয়ার আশাপুরে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ৫২ বছরের ব্যক্তির। ঘটনাসূত্রে জানা যায় যে, মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ড নিবাসী জমি ক্রয়-বিক্রয়ের কর্মে লিপ্ত প্রশান্ত ঘটক আজ বিকালে পাহাড়হাটী যাওয়ার জন্য রওনা হয়েছিলেন স্কুটিতে। স্কুটি চালক সোমনাথ ঠাকুরের পিছনে বসেছিলেন তিনি। বৃষ্টির জন্য রাস্তা ভেজা ছিল, হঠাৎ করে স্কুটি চাকা স্লিপ করে এবং প্রশান্ত ঘটক চিৎ হয়ে রাস্তায় পরে যায় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তার সঙ্গী অল্পবিস্তর আহত হয়েছেন। এই মুহুর্তে শবদেহ মেমারি থানাতে রাখা আছে, ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। উক্ত ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

শ্রদ্ধায় চার প্রয়াত পার্টি কর্মীকে স্মরণ

E Zero Point

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু বৈঁচি জি টি রোডে

E Zero Point

মেমারির বোহার-কাশিপুরে করোনা আক্রান্তের সন্ধান

E Zero Point

মতামত দিন