23/04/2026 : 1:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি বড়পলাশনে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

নূর আহামেদঃ মেমারি থানার বড় পলাশন ১ পঞ্চায়েতের মন্ডল গ্রামে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম ডালিম কোড়া। ধৃতের বাড়িও মন্ডল গ্রামের কোড়া পাড়াতেই। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, নাবালিকা বাড়ি থেকে বেলা ১১ টা নাগাদ পাড়ার দোকান থেকে শর্টকাট রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সেই সময় ডালিম তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকার মা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি ও পকসো কেসের ধারায় মামলা রুজু করে ধৃতকে গতকাল আদালতে হাজির করা হয় ।

Related posts

দূষণের রাজত্ব থেকে মুক্তির লড়াইয়ের বার্তা বর্ধমানে

E Zero Point

দুর্গাপুরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা

E Zero Point

মেমারি ২ ব্লকে একাধিক সরকারী প্রকল্পের সুবিধা পেল আদিবাসীরা

E Zero Point

মতামত দিন