12/07/2026 : 8:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান শহরে তৃণমূল কর্মী চিকো মন্ডলের স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবক যার নাম চিকো মন্ডল (টুবাই)। গত ৩০ জুন মঙ্গলবার বর্ধমান থেকে কাটোয়া যাবার পথে তার পথ দুর্ঘটনা হয় এবং তাকে  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয় তারপর এই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই অল্প বয়সী যুবক মারা যাবার পর শোকাহত গোটা ২০ নম্বর ওয়ার্ড। জানা যায় চিকো মন্ডল তৃণমূলের সক্রিয় কর্মী। বর্ধমান রানীগঞ্জ বাজারে ফুলের ব্যবসা করত সে।

আজ বর্ধমান রানীগঞ্জ বাজারে ফুল ব্যবসায়ীদের পক্ষ থেকে, তার বিশাল বড় ছবি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে বি.সি. রোড রানীগঞ্জ বাজারের মোড়ের মাথায় একটি স্মরণ সভা আয়োজন করা হয়।উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন সমাজসেবী ও তৃণমূলের নেতা জয়দেব মুখার্জি সহ ফুল ব্যবসায়ীরা।

Related posts

“চাক্কা জ্যাম” কর্মসূচি পাণ্ডুয়ায়

E Zero Point

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত পুলিশ কনস্টেবল

E Zero Point

বিজেপি প্রার্থীর কুশপুতুল দাহ করে বিজেপি কর্মীদেরই বিক্ষোভ

E Zero Point

মতামত দিন