22/07/2026 : 10:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

সমবায় ব্যাঙ্কগুলিকে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের

আমিরুল ইসলামঃ অনুব্রত মণ্ডলের নির্দেশে মঙ্গলকোট ব্লকের গোবর্ধনপুরের সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ সারা রাজ্যে সমবায় সমিতির সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
কেন্দ্র সরকার পশ্চিমবাংলায় সমবায় সমিতিতে যে কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেইগুলি হস্তক্ষেপ করতে চাইছেন , তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান-বিক্ষোভ।

নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য জানান, কেন্দ্র সরকার চক্রান্ত করে সমবায় সমিতিগুলি বন্ধ করার চেষ্টা করছে। কারণ সমবায় সমিতি থেকে পশ্চিমবাংলার কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পায় এবং কৃষি ক্ষেত্রে চরম উন্নতি ঘটেছে। সেই উন্নয়নকে দমানোর জন্য চক্রান্ত করছে বিজেপি সরকার। তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করলাম গোবর্ধনপুর সমবায় সমিতির সামনে।

Related posts

নতুন সাংগঠনিক কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেমারিতে

E Zero Point

মেমারির স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রর অনলাইন ও অফলাইন শিক্ষক দিবস

E Zero Point

সিঙ্গুরের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস, বিজেপির বিরুদ্ধে অভিযোগ থানায়

E Zero Point

মতামত দিন